সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা: বর্তমানে এসএসসি নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ২০১৬ প্যানেলে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে নিয়োগ করা হয়েছিল তাঁদের সকলেরই চাকরি বাতিল করা হয়েছিল। এই চাকরি বাতিলের মোট সংখ্যা ছিল প্রায় ছাব্বিশ হাজার। তবে শিক্ষক ছাড়া কোনও সরকারি বিদ্যালয় চালানো সম্ভব নয়। সেই কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যত দিন না নতুন প্যানেল তৈরি হচ্ছে তাঁরা স্কুলে পড়াতে পারবেন এবং বেতনও পাবেন। তবে SSC গ্রুপ C ও D নিয়ে কোনও রায় দেওয়া হয়নি আদালতের তরফে। এই সমস্যার প্রথম দিন থেকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রী বড় বার্তা দেন শিক্ষাকর্মীদের উদ্দ্যেশে। তিনি জানান, চাকরিহারা শিক্ষাকর্মীরা মাসে মাসে আর্থিক সাহায্য পাবেন রাজ্য সরকারের তরফ থেকে। Group C কর্মীরা পাবেন মাসে ২৫ হাজার টাকা করে সাহায্য। Group D কর্মীরা পাবেন ২০ হাজার টাকা সাহায্য। রিভিউ না হওয়া পর্যন্ত মানবিকতার স্বার্থে কিছু একটা ভাবতে পারি থেকেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে জানা যায়।
তিনি বলেন, “আমরা গ্রুপ সি, ডি’র জন্য আদালতে রিভিউ পিটিশনে যাব। যোগ্য বা অযোগ্য এই বিষয়ে আমি কিছু বলব না। তবে কথা দিচ্ছি, সকলের জন্য রিভিউ পিটিশনে যাব। আইনের কাগজপত্রের জন্য অপেক্ষা করছি। কারণ শিক্ষা দফতরের বিরুদ্ধে মামলা চলছে। রিভিউ করতে আগামী মাসের প্রথম সপ্তাহ হতে পারে। চাকরি যাতে সবার বজায় থাকে তার নিশ্চয়তা চাই।”
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “আপাতত মানবিকতার দিক থেকে ভেবে মুখ্যসচিব, শ্রম দফতর, আইনজীবীদের সঙ্গে কথা বলে একটা কথা ভেবেছি। ডানলপের কর্মীদের ১০ হাজার টাকা দিই। সেই রকমই ‘সামাজিক সুরক্ষা প্রকল্পে’ Group C দের ২৫ হাজার, Group-D দের ২০ হাজার করে দেব।







