বিদেশ

পাকিস্তানে গ্যাস লিক করে ভয়ংকর বিস্ফোরণ , কমপক্ষে মৃত ১৫

পাকিস্তানের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ । রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর । এই ঘটনায় কমপক্ষে মৃত্যু হয়েছে ১৫ জনের । পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে শুক্রবার সকালে । আর বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসতেই , জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নিচে , এখনও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা ।

পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে , শুক্রবার সকালে ওই রাসায়নিক কারখানায় গ্যাস লাইক করছিল । ওই গ্যাস নির্গত হওয়ার ফলে বিস্ফোরণে , কারখানার একটি বয়লারও ফেটে যায়। বিস্ফোরণের ফলে , কারখানা কার্যত পরিণত হয় ধ্বংসস্তূপে ।

ফয়জলাবাদের ডেপুটি কমিশনার রাজা জাহাঙ্গির আনোয়ার এই দুর্ঘটনার বিষয় জানিয়েছেন , দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকার্য শুরু করে । এই ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ।

আনোয়ার আরো বলেন , “প্রথমে কারখানার একটি বিল্ডিংয়ে বিস্ফোরণের জেরে আগুন লেগেছিল। এরপর সেই আগুন দ্বিতীয় বিল্ডিংয়েও ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর পর জোরকদমে চলছে উদ্ধারকাজ। জেলার সমস্ত আপতকালিন বিভাগ উদ্ধারকাজে নেমে পড়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে দেখা হচ্ছে নিচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কিনা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.