স্কুলে পিস্তল নিয়ে গিয়ে সহপাঠীদের লক্ষ্য করে গুলি চালাল কিশোরী। ঘটনাটি ঘটেছে রাশিয়ার ব্রিয়াস্ক শহরে।
রাশিয়ার পুলিশ এবং তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বাড়ি থেকে বাবার নামে নথিভুক্ত করা একটি পিস্তল স্কুলে এনেছিল ১৪ বছরের এক কিশোরী ছাত্রী । পুলিশের প্রাথমিক অনুমান, কীশোরী এবং তাদের সহপাঠীদের মধ্যে কোনও কারণে বচসা হয়েছিল। সেই রাগ থেকেই পিস্তলে গুলি ভরে স্কুলে নিয়ে গিয়েছিল কিশোরী।তার গুলিতে এক জনের মৃত্যু হয়েছে ক্লাসের মধ্যেই। বাকিদের মারা হয়ে গেলে কিশোরী নিজেকেও শেষ করে দেয়। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কিশোরীর কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি হল পাম্প অ্যাকশন শটগান। আগ্নেয়াস্ত্র নিয়ে কী ভাবে সে স্কুলে ঢুকল? কীভাবেই বা ক্লাসের মধ্যে এক ছাত্রী অন্যদের উপর প্রাণঘাতী হামলা চালাল? সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ফলে কার্যতই স্কুলের নিরাপত্তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। আমেরিকায় হামেশাই বন্দুকবাজের হানায় এক বা একাধিক মৃত্যুর ঘটনা শোনা স্বাভাবিক কিন্তু রাশিয়াতে এমন বন্দুকবাজের হানা বেশ বিরল।







