বিদেশ

সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাব এবার আমেরিকাতেও! কুপিয়ে খুন করা হলো ৬ বছর এর শিশুকে

ইজরাইল প্যালেস্তাইন যুদ্ধের নৃশংসতা ছড়িয়ে যাচ্ছে গোটা বিশ্বে। সেই ছাপ এবার পড়লো শিকাগো, ইলিনয় রাজ্যে। ৬ বছরের এক শিশুকে কুপিয়ে খুন করে জোসেফ এম কাজুবা নামক ৭১ বছর এর এক ব্যাক্তি। শুধু শিশুই নয় তার মাকেও একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয়।

অভিযুক্ত জোসেফ এম কাজুবাকে এখন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মার্কিন পুলিশের ধারণা জাতিভেদ দাঙ্গা বা মুসলিম বিরোধী দাঙ্গার জন্যই এই খুন করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক মামলা।

এই বিষয়ে মার্কিন পুলিশ জানান,”অভিযুক্ত প্লেইনফিল্ড টাউনশিপে ওয়াদিয়া আল-ফায়ুম নামে এক ফিলিস্তিনি-আমেরিকান শিশু ও তার মাকে ছুরি দিয়ে আক্রমণ করে।” অভিযুক্ত ওয়াদিয়া আল-ফায়ুম প্রায় ২৬ বার ছুরি দিয়ে আঘাত করে সেই শিশুকে। সেই আঘাতেই মৃত্যু হচ্ছে শিশুটির। পুলিশের তরফ থেকে আরো জানানো হয়,”ইসরাইল হামাসের যুদ্ধের প্রতিক্রিয়ার জন্যই অভিযুক্ত এই শিশুটিকে খুন করেছে”। বর্তমান দিনের বৃদ্ধি পেয়েছে ইহুদি ও মুসলিমদের সংঘাত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক মুসলিম ইহুদি বিরোধী ভিডিও। একে অপরের দিকে ছুটে আসছে ভয়ংকর হুমকিমূলক উক্তি।

এই বিষয়ে (সিএআইআর) “সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন” বলে বর্ণনা করেছে এবং আমেরিকায় মুসলমানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি ইসরায়েল-হামাস সংঘর্ষের সময় ঘৃণামূলক কল এবং ইমেল বার্তাগুলির একটি সংরক্ষণাগারও সংকলন করেছে, যা ইসলামফোবিক, ঘৃণামূলক বক্তব্যের নথিভুক্ত করে। এই বিষয়ে মৃত শিশুটির কাকু এই বিষয়ে শোক প্রকাশ করেছেন ও এমন সহিংসতার মুখে মানবতার আবেদন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.