রাজনীতি

প্রেসিডেন্সি জেলে পূজো উপলক্ষে পার্থদের ‘জম্পেশ’ মেনু

পুজোর আর বাকি মাত্র চারদিন। তারপরই বহু আকাঙ্ক্ষিত শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপুজো। তবে ইতিমধ্যেই মানুষের ঢল চোখে পরার মতো। হরেক রকম থিমের কারুকার্যে সেজে উঠেছে পূজা মন্ডপগুলি। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই প্রেসিডেন্সি সংশোধনাগারও। সেখানে এবারের দুর্গাপুজোর থিম নারী সাক্ষরতা ও স্বাস্থ্যই সম্পদ।

জানা যায়, প্রেসিডেন্সি সংশোধনাগারে শিক্ষার ওপর করা হয়েছে থিম। আবার শিক্ষা দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতা, বিধায়ক, এমনকি শিক্ষা দফতরের একাধিক আধিকারিক সেই প্রেসিডেন্সি জেলেই বন্দি।

পুজোর দিনগুলিতে বিচারাধীন থেকে সাজাপ্রাপ্ত সকল বন্দিই অংশ নেন সেখানে। প্রত্যেকেই শামিল হন পুজোর আনন্দে। প্রত্যেকটি ব্লক থেকে বন্ধুদের পুজোতে আনন্দে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়।

•অষ্টমীতে বাঙালির প্ৰিয় লুচি, আলুর দম, নবরত্ন, খিচুড়ি, পনির আলু তরকারি, কাবলি ছোলা, মিষ্টি।

•নবমীতে তো কথাই হবে না। থাকছে মটন বিরিয়ানি, মটনকারি, পটল চিংড়ি, ডিমকারি, চিড়ের পোলাও, রুটি, ডাল, মাছ।

•দশমীতে ফ্রায়েড রাইস সাথে হালকা আলুর দম, পাঁচমিশালি তরকারি, ভাজা, পাঁপড়, চাটনি, মিষ্টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.