বিদেশ

হঠাৎ বন্ধুক নিয়ে হাজির এক অচেনা যুবক। লাগাতার গুলিবর্ষণে মৃত ২২

ফের একবার ভয়ানক দুর্ঘটনার স্বীকার হলো আমেরিকা। জানাযায় জনবহুল স্থানে হঠাৎ করে হাজির হয়, এক অচেনা বন্দুকধারী ব্যক্তি, লাগাতার গুলিবর্ষণ করতে থাকে সে। এই গুলির দ্বারা মৃত ২২ ও আহত প্রায় ৬০ জনেরও বেশি মানুষ। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইস্টন শহরে। এই ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র মারফত জানা গেছে এদিন আমেরিকার ৩ জায়গায় এমন ঘটনা ঘটেছে। সবার হাতেই ছিল শক্তিশালী বন্দুক। লাগাতার গুলি ছোঁড়ার পর অভিযুক্ত সেই ব্যাক্তি এখন নিরুদ্দেশ।হোয়াইট হাউস প্রেসের তরফ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট টেলিফোনে মেইনের গভর্নর ও আইনপ্রণেতাদের সঙ্গে লুইস্টনে গুলি বর্ষণের ঘটনা নিয়ে কথা বলেছেন।ইতিমধ্যেই লুইস্টনের মেইন পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে সন্ধেও ভাজন ব্যাক্তির একটি ছবি পোস্ট করা হয়েছে।

এই প্রসঙ্গে লুইস্টন পুলিশের তরফ থেকে বলা হয়েছে,” আমরা দুটি ব্যবসা প্রতিষ্ঠানে সক্রিয় বন্দুকধারীর পরিস্থিতি মোকাবেলা করেছি । সন্দেহভাজন এখনও হেফাজতে নেই এবং একটি সক্রিয় অনুসন্ধান চলছে। আন্দ্রোসকোগিন কাউন্টি শেরিফ অফিস ফেসবুকে কথিত বন্দুকধারীর একটি ছবি শেয়ার করে মেসেঞ্জার বা ইমেলের মাধ্যমে সনাক্তকরণের সহায়তা চেয়েছে। শেরিফের কার্যালয় “সনাক্তকরণের জন্য সন্দেহভাজন” এর ছবি প্রকাশ করেছে। ওই ব্যক্তিকে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসল্ট স্টাইলের রাইফেল হাতে থাকতে দেখা গেছে।”

যুক্তরাষ্ট্রের জন নিরাপত্তা বিভাগের কমিশনার মাইকেল জে সাউসচুক মন্তব্য করেছেন,”আজ সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে লুইস্টনে বেশ কয়েকটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ বর্তমানে রবার্ট আর কার্ডকে খুঁজছে। তাকে সশস্ত্র এবং বিপজ্জনক বলে মনে করা হয়। এই ঘটনার সাথে জড়িত একটি গাড়ি লিসবনে (মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহর) অবস্থিত ছিল। আমরা লিসবনের বাসিন্দাদের সাথেও চেক করছি। রবার্ট কার্ডকে খুঁজে বের করার জন্য আমাদের রাজ্যে শত শত কর্মকর্তা রাস্তায় নেমে পড়েছেন।” তার এই বক্তব্য তিনি টুইট এর মাধ্যমে সবার মাধ্যমে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.