নিজস্ব সংবাদদাতা : সুপ্রিম কোর্টও জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ পেলেন না অভিষেক । ১০ জুলাই জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় পরবর্তী শুনানি। কিন্তু অভিষেকের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই জিজ্ঞাসাবাদ মামলায় আপাতত স্বস্তি নেই অভিষেকের ।
উল্লেখ্য শনিবার কু্ন্তল ঘোষের চিঠি মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের দিনই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিলেন অভিষেক । তাঁকে ইডি -সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে এমনটা রায় দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা ,সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন অভিষেক। সিবিআই সেদিন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করেন । এরপর সোমবার, সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার আবেদন জানানো হয়। অভিষেকের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, এর আগে দার্জিলিঙে থাকাকালীনও তিনি সমন পেয়েছেন। অভিষেককে গ্রেফতার করা হতে পারে এমনটা আশঙ্কা করে রক্ষাকবচের আবেদন করেন তিনি ।
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে । সোমবার, সুপ্রিম কোর্টের আইনজীবী অবকাশকালীন বেঞ্চে, দ্রুত শুনানির আবেদন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘অভিষেককে রোজই সমন পাঠানো হচ্ছে। শনিবার সিবিআই তাঁকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। তাঁকে গ্রেফতারও করা হতে পারে।’ তবে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার আবেদনও জানানো হয়। তখন বিচারপতিরা জানান , এর জন্য নোটিস ইস্যু করতে হবে । এরপর অভিষেকের আইনজীবী বলেন , তাহলে শুনানির তারিখ দিন, সিবিআই সমন পাঠাবে না।
অভিষেককে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায় বহাল রাখেন এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি সিন্হা । সুপ্রিম কোর্ট সেই ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ দিয়েছে।







