দেশ

দেশের প্রতিটি দরিদ্র পরিবারকে ১২,০০০ টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার! আবেদন করুন এই প্রকল্পে 

 

দূষণের মাত্রা বেড়েছিল পরিবেশে অপরিচ্ছন্নতার কারণে।ফলে খুব স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়ছিল পৃথিবীতে বসবাসকারী জীব কূলের উপর। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই “স্বচ্ছ ভারত মিশন গ্ৰামীন টয়লেট যোজনা” এর বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

 

এই যোজনা লাভ হবে কি কি যোগ্যতা থাকলে?

 

১) আবেদনকারীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে।

২) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় খুবই কম হতে হবে।

৩) এক্ষেত্রে আবেদনকারীর আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক।

৪) আবেদনকারীর শৌচাগার নির্মাণ করানোর মতো নিজস্ব একটু জায়গা থাকতে হবে।

৫) যদি কোনো নাগরিক যদি দারিদ্র্য সীমার নীচে বসবাস করা সত্ত্বেও তার বাড়িতে আগে থেকেই শৌচালয় থাকে বা আগে কখনো একবার এই প্রকল্পের মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে শৌচাগার নির্মাণ করিয়ে থাকেন তাহলে তিনি আর আবেদন করতে পারবেন না।

 

কিভাবে আবেদন করতে হবে এই যোজনা পেতে গেলে:-

১) প্রথমে google search box এ এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট  https://swachhbharaturban.gov.in/ihhl/InvestorRegistration.aspx লিখে search করতে হবে।

২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে প্রথমে রেজিস্ট্রেশনের জন্য দেওয়া নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে প্রয়োজন অনুযায়ী যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৩) তারপর সরকারের তরফ থেকে একটি User Id ও Password দেওয়া হবে এবং সেই পাসওয়ার্ড টি হবে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নম্বরের শেষ চারটি ডিজিট।

৪) এরপর সেই User Id ও Password দিয়ে Login করলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফিলাপ করে next button এ ক্লিক করতে হবে।

৫) সবশেষে যাবতীয় প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।

 

কি কি ডকুমেন্ট জমা দিতে হবে?

১) আধার কার্ড।

২) ভোটার কার্ড।

৩) পঞ্চায়েত প্রদত্ত ইনকাম সার্টিফিকেট।

৪) ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতা স্ক্যান করা।

৫) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

 

এই যোজনার যোগ্য প্রার্থী কিভাবে বাছাই করা হবে?

এক্ষেত্রে আবেদন পত্র জমা পড়ার পর আবেদনকারীদের জমা করা আবেদন পত্র সহ যাবতীয় ডকুমেন্টস খতিয়ে দেখে একটি Enquiry করা হবে এই সবকিছুর পর যারা এই প্রকল্পের মাধ্যমে ১২,০০০ টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ ট্রান্সফার করে দেওয়া হবে।

 

 

কত তারিখের মধ্যে আবেদন করতে হবে?

“স্বচ্ছ ভারত মিশন গ্ৰামীন টয়লেট যোজনা” এর মাধ্যমে শৌচাগার নির্মাণ করানোর জন্য ১২,০০০ টাকা করে পেতে হলে আপনি যেদিন খুশি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদন করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.