এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের হাস্য রস কনটেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় কখনো কখনো আবার ইউটিউবে সকলকে হাসিয়েছে সকলের প্রিয় ভুবনমান। সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয় তা বলাই বাহুল। এবার তিনি করণ জোহারের ধর্মা প্রডাকশনের হাত ধরে বলিউডে পথ চলা শুরু করতে চলেছেন জনপ্রিয় তারকা ভুবন বাম। তবে কোন ছবিতে দেখা যাবে তাকে?
দীর্ঘদিন ধরেই কমেডি ঘরনায় কন্টেন্ট বানিয়ে সকলকে হাসিয়ে চলেছেন ভুবন বাম। এমনকি বর্তমান সময় দাঁড়িয়ে এই তারকার হাস্যরসে মোরা একাধিক ভিডিও সমাজমাধ্যম খুললেই পাওয়া যাবে। তাই বলাই যায় অনেকদিন ধরেই এই তারকা লক্ষ লক্ষ মানুষকে হাসিয়ে এসেছে। তাই দর্শক মহলে তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। অনেক পরিশ্রমের মাধ্যমে তিনি তার সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। এবার তিনি তার সাফল্যের দিকে আরো একধাপ এগিয়ে গেলেন।
করণ জোহরের ধর্ম প্রোডাকশনের মাধ্যমে বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সমাজমাধ্যমের জনপ্রিয় তারকা ভুবন বাম। ‘কুকু কি কুণ্ডলি’ নামের সিনেমা মাধ্যমেই ডেবিউ করতে চলেছেন তারকা। এই সিনেমার প্রেক্ষাপট গড়ে উঠবে রোমান্টিক-কমেডি গল্পে। এবার ধর্ম প্রদক্ষশনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার নথি ইনস্টাগ্রামের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিলেন ভুবন বাম। পাশাপাশি সেই ছবি পোস্ট করে নিচে ক্যাপশনে লিখেছেন,’স্বপ্ন দেখো বন্ধুরা, স্বপ্নপূরণ হয় ঠিকই’।







