বলিউডে জনপ্রিয় নায়ক বলে কম হবে বরং বলা ভালো বংশ পরম্পরায় বলিউডে রাজত্ব করে চলেছেন সাইফ আলী খান। এবার সেই নায়কের সঙ্গেই জুটি বাজছে বিনোদন দুনিয়ার অন্যতম পরিচিত মুখ। এবার পর্দায় উঠে আসবেই সাইফ আলী খান ও পুলকিত সম্রাটের জুটি। তবে কার পরিচালনায় এই তারকাকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে?
সাইফ আলি খান অভিনীত ‘রেস’, ‘রেস ২’ সহ একাধিক হিট সিনেমা দর্শক মহলকে দীর্ঘ দিন ধরে উপহার দিয়ে চলেছেন। বড় পর্দায় বহু নায়ক নায়িকার সঙ্গেই দুটি বার্ধে দেখা গেছে ছোট নবাবকে। এমনকি শুধু অভিনেতা নিজেই নয় এই বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে স্ত্রী ও থেকে শুরু করে কন্যা, পুত্র এবং মা। নবাব পরিবারের সমস্ত সদস্যই সিনে দুনিয়ায় বেশ জনপ্রিয়। এবার তার সঙ্গেই জুটি বাঁধবেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা পুলকিত সম্রাট। অভিনেতা বড় পর্দায় নিজেকে বিভিন্ন চরিত্রে সকলের সামনে এনেছেন। এমনকি কমেডি সিনেমায় ব্যাপক কমেডি করতেও দেখা গিয়েছে। এবার দুজনকেই বড় পর্দায় ফ্রেম বন্দি হতে দেখা যাবে।
এই দুই জনপ্রিয় অভিনেতাকে বড় পর্দায় আসবেন জনপ্রিয় প্রযোজক রমেশ তৌরানির কন্যা স্নেহা তৌরানির পরিচালনায়। এই নিয়ে এই নবাগত পরিচালকের দ্বিতীয় সিনেমা। তবে এই সিনেমার প্রচলনের দায়িত্ব সামলাচ্ছেন তার বাবা রমেশ তৌরানি। যদিও সিনেমার নাম চূড়ান্ত হয়নি। তবে সম্পন্ন হয়েছে এই সিনেমার মহরৎ। পাশাপাশি মঙ্গলবার থেকে জোর কদমে শুরু হয়ে গেল সিনেমার শ্যুটিংয়ের কাজ। আগামী দিনে বড় পর্দায় এই নতুন জুটিকে দেখতে প্রবল উৎকণ্ঠায় অপেক্ষায় রয়েছে দর্শক মহল।







