নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার রায়নার এক নম্বর ব্লকের রায়না থানার অন্তর্গত রায়নার দিঘীরপাড় এলাকা থেকে চোলাই মদ পাচার করার সময়,৬০ লিটার মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে রায়না থানার পুলিশ।
পুলিশের কাছে গোপনে খবর থাকে,মদ পাচার হবে আর রায়না থানার পুলিশ সেই গোপন খবর অনুযায়ী রায়না দিঘীরপাড় এলাকায় হানা দিয়ে আটক করে এক ব্যক্তিকে। ওই ব্যক্তির কাছ থেকে ৬০ লিটার মদ উদ্ধার করে রায়না থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সিরাজুল শেখ তার বাড়ি রায়না থানার অন্তর্গত রায়না পূর্বপাড়ায় বলে পুলিশ সূত্রে জানা যায়। শনিবার দিন ধৃত ব্যক্তিকে বর্ধমান আদালতে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর।







