Uncategorizedজেলা

পশ্চিমচক চন্ডী মন্দিরের কাছে নিয়ন্ত্রন হারিয়ে নয়নজুলিতে পড়লো দশ চাকার ডাম্পার।

রবিবার ভোর রাতে, আনুমানিক ভোর সাড়ে তিনটা নাগাদ পিংলার পশ্চিমচক চন্ডী মন্দিরের কাছে একটি পন্যবাহী দশচাকার ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে নয়নজুলিতে নেমে যায়। প্রাথমিক সুত্রে জানা যায় গাড়ী চালানোর সময় ডাম্পারের চালকের ঘুম এসে যাওয়ায় নিয়ন্ত্রন হারায় গাড়িটি। ডাম্পারটি জলচকের দিক থেকে মালিগ্রামের দিকে যাচ্ছিল। যদিও ঘটনায় কোনো হতাহত হয়নি। নিরাপদ রয়েছে গাড়ীর চালক ও খালাসি। সকালে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভীড় করলে যানজটের সৃষ্টি হয় ময়না মুন্ডুমারী রাজ্য সড়কের হান্দোল এলাকায়। ঘটনাস্থলে তৎক্ষনাৎ এসে হাজির হয় পিংলা থানার পুলিশ প্রশাসন। আনুমানিক বেলা সাড়ে ১০টা নাগাদ গাড়িটিকে নয়নজুলি থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.