সর্বশিক্ষা মিশন এবং শিলিগুড়ি সাইন্স সেন্টারের যৌথ উদ্যোগে জলপাইগুড়ি শহরের 5 টি স্কুলের ছাত্র ছাত্রী দেরকে এক্সপোজার ভিজিট এ নিয়ে যাওয়া হয়। এদিন পাঁচটি স্কুলের 40 জন করে ছাত্রছাত্রীকে শিলিগুড়ি সাইনসিটিতে নিয়ে যাওয়া হয়। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে তারা শিলিগুড়ির উদ্দেশ্যে শন্তিপাড়া বাস ডিপো থেকে রওনা হয়। এ বিষয়ে সর্বশিক্ষা মিশন এর পক্ষে রাজা দত্ত জানান, আজ আমরা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে জলপাইগুড়ি শহর থেকে পাঁচটি স্কুলের ছাত্র-ছাত্রীদের শিলিগুড়ি সাইন্স সিটিতে নিয়ে যাচ্ছি। প্রতিটি স্কুল থেকে ৪০ জন করে ছাত্রছাত্রী এই এক্সপোজার ভিসিট এ যাওয়ার সুযোগ পাচ্ছে। আজ সারাদিন তারা শিলিগুড়ি সায়েন্স সিটিতে, সাইন্সের বিভিন্ন জিনিস দেখতে পারবে। বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতেই আমাদের এহেন উদ্যোগ।
অপরদিকে এ বিষয়ে এক ছাত্রী জানায় যেতে পেরে খুব ভালো লাগছে। সায়েন্সের বিভিন্ন জিনিস আমরা আজকে দেখব অনেক কিছু শিখতেও পারবো। খুবই ভালো লাগছে।







