জেলা

কুড়মী বিক্ষোভ অব্যাহত, ভাঙলো মন্ত্রীর গাড়ী! মমতাকে ফোন অভিষেকের

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামে কুড়মিদের আন্দোলনকে ঘিরে তুমুল উত্তেজনা। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো।

 

ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে লোধাশুলী আসার পথে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত শালবনি এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে বিক্ষোভ দেখাতে থাকে কুড়মি সামাজিক সংগঠনের মানুষজনেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কনভয়ের শেষের দিকে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ছিল। অভিযোগ, বীরবাহা হাঁসদার গাড়িকে লক্ষ্য করে পাথর মারা কুড়মী আন্দোলনকারীরা। এছাড়াও তৃণমূল কর্মী সমর্থকদের গাড়িকে লক্ষ্য করে পাথর এবং লাঠি দিয়ে মারা হয় বলে অভিযোগ। মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।

 

আজ, শুক্রবার ঝাড়গ্রাম জেলায় নবজোয়ার কে কেন্দ্র করে একাধিক কর্মসূচি ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন সকালে বান্দোয়ান মাঠে তৃণমূলের ক্যাম্প মিটিংয়ে যোগ দেন তিনি। সেখানেই তৃণমূলের কর্মীদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন।

 

এরপর ইন্দিরা চক দিয়ে বিনপুর এলাকায় জনসংযোগ যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর লোধাশুলি এলাকায় জন সংযোগ যাত্রা করেন অভিষেক। সেখানে জন জোয়ারের মধ্যে দিয়ে যাত্রা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁর লোধাশুলি থেকে গোপীবল্লভপুরে রাতে অধিবেশন কর্মসূচি রয়েছে। রাতের অধিবেশন কর্মসূচিতে যাওয়ার সময়ই তাঁর কনভয়ে এই আক্রমণ হয় বলে জানা যায়। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে গেলেও পেছনেই মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ছিল বলে জানা যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হলে, গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় বলে জানা যায়।

ঘটনাস্থল থেকেই অভিষেক বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে ফোনেই জানান। মুখ্যমন্ত্রী এই ঘটনায় যথেষ্ট রুষ্ট। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুশিশকে নির্দেশ দেন। ডিজি ঘটনার রিপোর্ট জমা করতে এস পি কে নির্দেশ দিয়েছেন।

 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। এর আগে পুরুলিয়ায় তাঁদের প্রতিনিধিদের সঙ্গে দেখা না করায় ক্ষোভ প্রকাশ করেন কুড়মি সম্প্রদায়ের আন্দোলনকারীরা। এরপর ঝাড়গ্রামে ফের কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভের মুখে পড়তে হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়কে। নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা থাকায় ঘটনাস্থল গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। যদিও মন্ত্রী বীরবাহা হাঁসদা এই আন্দোলন কুড়মীদের জাতিস্বত্তার আন্দোলন নয় বলেই বিবৃতি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.