জেলা

ফের এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য গড়বেতারে

মোবাইল টাওয়ার থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৮ নম্বর নলবনা অঞ্চলের বাঘাখুলিয়া এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর নাগাদ বছর ২৩ এর এক যুবককে টাওয়ারে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তারপর তত্‍ক্ষণাত্‍ স্থানীয়রা গোয়ালতোড় থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ঝুলন্ত দেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের পাঠায়। ময়না তদন্তের পর পুলিশ ওই মৃতদেহটি এদিন সন্ধ্যায় পরিবারের হাতে তুলে দেন। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটে। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে গোয়ালতোড় থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.