স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাইলে IRCTC এজেন্ট হওয়া একটি লাভজনক বিকল্প হতে পারে। ভারতীয় রেলের অনুমোদিত এই এজেন্টরা যাত্রীদের হয়ে ট্রেনের টিকিট বুক করে কমিশন পান। শুধু ট্রেনের টিকিট নয়, হোটেল বুকিং, বিমান ও বাসের টিকিট, এমনকি e-Catering পরিষেবার মাধ্যমেও অতিরিক্ত আয় করা যায়।
IRCTC-এর নির্ধারিত কমিশন অনুযায়ী, নন-এসি টিকিটে প্রতি PNR-এ ২০ টাকা এবং এসি টিকিটে ৪০ টাকা পর্যন্ত কমিশন মেলে। নিয়মিত বুকিং ও অন্যান্য পরিষেবা যুক্ত করলে মাসিক আয় ৮৫ হাজার টাকা বা তারও বেশি হতে পারে।
তবে IRCTC সরাসরি এজেন্ট আইডি দেয় না। অনুমোদিত Principal Service Provider (PSP)-এর মাধ্যমে আবেদন করতে হয়। আবেদনকারীর আধার, প্যান, ছবি ও ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন হয়। নির্দিষ্ট ফি জমা দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর KYC ও OTP যাচাই করা হয়। সব প্রক্রিয়া সফল হলে সাধারণত এক সপ্তাহের মধ্যেই এজেন্ট আইডি সক্রিয় হয়ে যায়।
ডিজিটাল যুগে টিকিট বুকিংয়ের চাহিদা বাড়তে থাকায় IRCTC এজেন্সি এখন অনেকের কাছেই একটি সম্ভাবনাময় ব্যবসার সুযোগ হয়ে উঠেছে।







