ভিকি কৌশল পরিচালক মেঘনা গুলজারের বায়োপিক ড্রামায় নজর কাড়লেন। তাকে যেন চেনা দায় হয়ে গেছে। অনুরাগীদের ভালবাসায় ২ মিনিট ২৫ সেকেন্ডের টিজারে অভিনেতার ভানবাসি।বর্তমানে খবরের শিরোনাম জুড়ে এখন শুধু তার নাম।ভারতবর্ষের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানকেশাও এর চরিত্রে অভিনেতাকে অনবদ্য লাগছে। এছাড়াও মন জিতে নিয়েছেন সানিয়া মালহোত্রা এবং ফাতিমা শেখ সানাও।
১৯৭১ সালে যুদ্ধের ময়দানে ভারতের মুখোমুখি পাকিস্তান। ভারত ও বাংলাদেশের মাঝ বরাবর নতুন সীমান্ত বয়ে যাবে। শ্যাম মানকেশাও ভারতের হয়ে নেতৃত্ত্ব দিচ্ছেন। ভিকি বড়পর্দায় তাঁর সেই জীবনযুদ্ধ ফুটিয়ে তুলবেন। এবার সেই সিনেমার টিজারে বাজিমাত করবেন অভিনেতা।’তলোয়ার’, ‘রাজি’ , ‘ছাপাক’- এর আগেও পরিচালক নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।আজ, ১৪ই অক্টোবর ভারত – পাক ক্রিকেট ম্যাচ। তার আগেই সমস্ত পরিস্থিতির পারদ অভিনেতা আরো একটু চড়ালেন।ছবিতে শ্যাম মানকেশাও-এর স্ত্রীয়ের চরিত্রে সানায়া অভিনয় করেছেন। ফাতিমা রয়েছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়।
সমালোচকদের ধারণা অনুযায়ী এই ছবিটি সবথেকে বড় ব্লক ব্লাস্টার হতে চলেছে। ইনস্টাগ্রামে অভিনেতার এই নতুন লুক সামনে আসাতেই প্রশংসায় ভরে উঠেছে কমেন্ট বক্স। পরিচালক জোয়া আখতার ও ভিকির অভিনয়ের প্রশংসা করেছে। সমালোচকদের মতে,ভিকি ঐতিহাসিক এই ছবি দিয়ে নতুন ইতিহাস গড়তে চলেছেন।







