দেশ

জাতীয় একতা দিবসে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি: অনুপ্রবেশকারীদের দেশছাড়া করব, ঐক্যের শপথে দেশবাসী

স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও ‘লৌহপুরুষ’ সর্দার বল্লভভাই পটেলের ১৫০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশজুড়ে পালিত হল ‘জাতীয় একতা দিবস’ (National Unity Day)।
গুজরাতের কেওয়াড়িয়াতে ‘স্ট্যাচু অফ ইউনিটি’র পাদদেশে সর্দার প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের মুখ্যমন্ত্রী ও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিনে দেশের ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তার বার্তা দিতে আয়োজিত হয় এক বিশেষ প্যারেড। BSF, CRPF, CISF, ITBP ও SSB-সহ বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে হয় এই প্রদর্শনী।

অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন,

“আজ দেশের ঐক্য প্রশ্নের মুখে। অনুপ্রবেশকারীদের কারণে দেশের ডেমোগ্রাফি নষ্ট হয়েছে। বহু সরকার ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের সুরক্ষাকে তুচ্ছ করেছে। কিন্তু আজ আমরা শপথ নিচ্ছি—ভারতে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশছাড়া করব।”

তিনি আরও যোগ করেন,

“দেশের ঐক্য ভাঙতে চাইছে কিছু শক্তি। কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ—ভারতের নিরাপত্তা, ঐক্য ও অখণ্ডতা রক্ষায় কোনও আপস নয়।”

এদিন রাজধানী দিল্লিতেও পালিত হয় জাতীয় একতা দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সর্দার প্যাটেলের প্রতিকৃতিতে।

অমিত শাহ বলেন,

“সর্দার প্যাটেলের দূরদর্শিতা ও লৌহ দৃঢ়তার ফলেই ৫৬২টি দেশীয় রাজ্য একত্রিত হয়ে গড়ে উঠেছিল ঐক্যবদ্ধ ভারত। আজ তাঁর আদর্শই আমাদের পথপ্রদর্শক।”

দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ‘রান ফর ইউনিটি’ কর্মসূচির সূচনা করেন। হাজার হাজার মানুষ অংশ নেন এই প্রতীকী ম্যারাথনে, যার মূল বার্তা—“এক ভারত, শ্রেষ্ঠ ভারত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.