ক্রাইমবিনোদন

পোস্তায় চুরির অভিযোগে ফের গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত, উদ্ধার সোনার গয়না

২০২২ সালের বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হওয়া রূপা দত্ত আবারও পুলিশের জালে

কলকাতা, ৩১ অক্টোবরঃ আবারও বিতর্কের কেন্দ্রে টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত। পোস্তায় চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর, গত ১৫ অক্টোবর পোস্তা থানার আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেইন, দুটি সোনার বালা এবং নগদ ৪,০০০ টাকা চুরি যায়।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বড়বাজারের নন্দরাম মার্কেট সংলগ্ন এলাকা থেকে অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের পর তাঁর বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রথম নয় — অতীতেও এরকম ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন রূপা দত্ত। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পকেটমারির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।

সিরিয়াল ও সিনেমায় চোরের ভূমিকায় তাঁকে বহুবার দেখা গেলেও, বাস্তব জীবনে বারবার এমন ঘটনায় ধরা পড়ে শিল্পীমহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের তদন্তে উঠে আসছে আরও একাধিক চুরির ঘটনার সূত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.