বিনোদন

সোশাল মিডিয়ায় মেয়েদের সাথে অশালীন কথা বলায় ফাঁসলেন ঋজু বিশ্বাস, পোস্ট শেয়ার করলেন একজন মহিলা মডেল

প্রতি নিয়ত বিনোদন জগতে বিতর্ক চলতেই থাকে। হঠাৎ কেউ না কেউ উঠে আসেন চর্চার শিরোনামে। দুদিন আগের ঘটনা। আচমকাই চর্চায় উঠে এলেন টলিউড অভিনেতা ঋজু বিশ্বাস। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে অভিনেতা ঋজু বিশ্বাস এবং এক উঠতি মডেলের ব্যক্তিগত কথোপকথন। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। সেই মডেলের দাবি, অভিনেতা তাঁকে অশালীন মেসেজ করে উত্ত্যক্ত করেছেন। তারপর একে একে অনেক মহিলাই একই অভিযোগ তুলেছেন ঋজুর বিরুদ্ধে। পরিস্থিতি জটিল হতেই মুখ খুললেন অভিনেতা।

অনেক মাস ধরেই তিনি বিনোদন জগত থেকে দূরে। সূত্রের খবর, অভিনেতার মায়ের ক্যান্সার হওয়ার জন্য অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। তার মধ্যেই এই কাণ্ড। ঋজু বলেন,“মেসেজ করে কোনও ভুল করিনি। কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন কোনও প্রস্তাব দিয়েছি? ফেসবুকে এক জন অন্য জনকে মেসেজ করতে পারে না?”

অনেকেই তাঁকে মিথ্যে বলে বিষয়টি এড়িয়ে যেতে। এই বিষয় ঋজু যোগ করেন, “মিথ্যা কথা বলতে একেবারেই পছন্দ করি না। বলিও না। এ ক্ষেত্রেও করতে চাইনি। আমি মেসেজ করেছি অনেককেই। কিন্তু শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায়? আমার মাকেও দু’দিন আগে প্রশংসা করেছি একই ভাবে।” এই ঘটনার পরে অভিনেতা মানহানির মামলা করেছেন সেই উঠতি মডেলের বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.