বিনোদন

খলিস্তানি সংগঠনের হুমকির মুখে অমিতাভ বচ্চন, আটোসাটো হলো বিগ বি’র নিরাপত্তা ব্যবস্থা

‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে সূত্রপাত ঘটে এই বিতর্কের। সেখানেই সঙ্গীত শিল্পী দিলজিৎ-এর সঙ্গে অমিতাভ বচ্চনের একটি ভিডিও ভাইরাল হয়। তারপরেই দুই তারকার দিকে ধেয়ে আসছে খলিস্তানি সংগঠনের হুমকির। তবে ভারতীয় প্রশাসন কোনোভাবেই তারকাদের নিরাপত্তা নিয়ে আপোষ করতে রাজি নয়। যার জন্য তড়িঘড়ি বাড়ানো হলো তাদের নিরাপত্তা ব্যবস্থা।

ফের হুমকির মুখে বলি তারকারা। বিদেশের মাটিতে বারংবার আক্রমণ ধেয়ে এসেছে বলি তারকা কপিল শর্মার ক্যাপস ক্যাফেতে। এছাড়াও সালমান খান থেকে শুরু করে বহু কলাকুশলীদের কাছে এসেছে হুমকি। এবার খালিস্থানি সংগঠনের হুমকি এলো বলিউডের বিগ বস অর্থাৎ অমিতাভ বচ্চনের কাছে। যার সূত্রপাত হয়েছে ৩১ শে অক্টোবর ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক সম্প্রচারিত পর্বে। যেখানে বিশেষ অতিথি হিসেবে ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী দিলজিৎ দোসাঞ্জ। অন্যান্য দিনের মতোই চলছিল এই শোয়ের খেলা। এরপর অনুষ্ঠানের মাঝে আসার পর পাঞ্জাবি গায়ক উঠে এসে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের পায়ে হাত দিয়ে প্রণাম করেন।

সেই দৃশ্য সকলেই উপভোগ করেছিল। তবে সেই ভিডিও ভাইরাল হতেই পৌঁছায় খলিস্তানি সংগঠনের হাতে। তারপরেই এই দৃশ্য নিয়ে দুই তারকার উদ্দেশ্যে উড়ে আসে হুমকি। তাদের দাবি, প্রবীণ তারকার পা ছুয়ে প্রণাম করে এই পাঞ্জাবি সঙ্গীত শিল্পী পুরো শিখ সম্প্রদায়কে অপমান করেছে। তাই এই এসএফজে হুঁশিয়ারি দিয়েছেন ১লা নভেম্বর অস্ট্রেলিয়াতে গায়কের কনসার্টে বাধা সৃষ্টি করবে তারা।পাশাপাশি হুমকির আক্রমণ এসেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা অমিতাভ বচ্চনের দিকে। তাই তার নিরাপত্তার খাতিরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি নজর দাড়ি রেখেছে চলাফেরার ওপর। পাশাপাশি পুলিশই নিরাপত্তায় দিয়ে ঘিরে ফেলা হয়েছে পাঞ্জাবি গায়কের কনসার্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.