কেন্দ্র

বিল ব্যর্থ, বিরোধীদের নিশানায় নিয়ে আজ জাতির উদ্দেশে ভাষণ মোদির

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ার পর রাজনৈতিক উত্তাপ চরমে। এর ঠিক একদিনের মাথায় আজ রাত ৮টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যা ঘিরে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

কেন্দ্র সরকার সুত্র জানা গেছে, সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলির ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন না করে বিরোধীরা কার্যত দেশের নারীদের স্বার্থের বিরোধিতা করেছে। তিনি এই অবস্থানকে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে নয়, বরং নারীর ক্ষমতায়নের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বলেই উল্লেখ করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী নাকি স্পষ্ট বার্তা দিয়েছেন, যে বিরোধীদের এই অবস্থান ভবিষ্যতে রাজনৈতিকভাবে তাদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। একই সঙ্গে তিনি জোর দেন, এই ইস্যুটি দেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া প্রয়োজন, যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন, কে নারীর অধিকারের পক্ষে এবং কে নয়।

এদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের ভাষণ শুধু বিরোধীদের কটাক্ষেই সীমাবদ্ধ থাকবে না। বরং মহিলা ক্ষমতায়ন নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও রোডম্যাপও তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী। ফলে এই ভাষণ জাতীয় রাজনীতিতে নতুন দিশা দেখাতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে, আজকের ভাষণ ঘিরে দেশজুড়ে নজর এখন নরেন্দ্র মোদির দিকেই। তিনি কী বার্তা দেন এবং এই ইস্যুতে আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.