বর্তমান সময় দাঁড়িয়ে বাংলার চলচ্চিত্র জগতে কান পাতলে শোনা যাচ্ছে নানা গুঞ্জণ। এমনকি ফেডারেশনের ব্যান্ড কালচার নিয়ে বহুবার শোরগোল বেধেছে ইন্ডাস্ট্রির অন্দরে। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন ও ফেডারেশনের সংঘর্ষে ব্যান্ড হয়ে রয়েছে একাধিক শিল্পী ও পরিচালকেরা। তাদের মধ্যেই অন্যতম হলো অনির্বাণ ভট্টাচার্য। এবার সেই অভিনেতাকেই নায়ক তথা প্রযোজক তথা পরিচালকদের কাস্ট করলেন ‘দেশু7’- এ। তারপরেই দেবকে নিয়ে মুখ খুললেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
সম্প্রতি বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকর্ষিক প্রয়াণে প্রশ্ন উঠেছে শ্যুটিং ফ্লোরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা নিয়ে। এমনকি ঠিক কি ঘটনার জন্য অভিনেতার এই অকাল প্রয়াণ হয়েছে সেই বিষয়ে যথার্থ তদন্তের দাবি জানিয়েছে গোটা বাংলা ইন্ডাস্ট্রি। একই সঙ্গে তথ্য গোপনের অভিযোগে ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখায় সম্প্রতি ব্যান্ড করা হয়েছে ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে। পাশাপাশি সেই সংক্রান্ত বৈঠকের উঠে আসে ব্যান্ড কালচারের প্রসঙ্গ। নায়ক দেব ৭২ ঘন্টা সময়সীমার মধ্যে সমস্ত ব্যান্ড শিল্পী ও পরিচালকদের ফিরিয়ে আনার আবেদন জানায়। সেই ডাকে সাড়া দিয়ে এরই মধ্যে হাত বাড়িয়েছে ডিরেক্টর গিল্ড। তবে ফেডারেশনের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস কোনভাবেই এই অশান্তির মিছিয়ে নিতে সদিচ্ছা দেখায়নি। তবে সমস্ত জটিলতার মধ্যেই ‘দেশু7’ অনির্বাণ ভট্টাচার্যকে কাস্ট করেছেন দেব। এরপরেই দেবের ওপর চিত্রনাট্য নিয়ে ভরসা রাখার বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ।
এপ্রসঙ্গে বাংলার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন, ‘আমার সিনেমা বলার থেকে বলা ভালো এটা দেব- শুভশ্রীর সিনেমা। এই জুটিকে আবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। এই সিনেমায় যে আমি একজন অভিনেতা হিসেবে যোগ দিতে পারছি এটাই আমার কাছে বড় কথা। দেবের প্রথম পরিচালিত ছবিতে কাজ করব আমি। অন্যদিকে আমার প্রথম ছবিও দেবের সঙ্গে। ‘আরশিনগর’ ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। এটা যেন একটা বৃত্ত সম্পন্ন হওয়ার মতো ব্যাপার। অন্যদিকে শুভশ্রী আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী, বহুদিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু কোনওদিন একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। দেবের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। একটা চমৎকার চরিত্র বা চমৎকার অভিনয়ের সুযোগ আমি পাব সেরকম কিছু ভেবেই আমাকে ওরা ডেকেছে। ছবির ঘোষণা শেষ হয়ে গিয়েছে এবার শুরু হবে ছবি তৈরীর কাজ। সেটা যত তাড়াতাড়ি শুরু হয়ে যায় তত ভালো। আগামী দিনে দর্শকদের একটা ভালো ছবি উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমাদের ইন্ডাস্ট্রিতে যে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন রয়েছে তারা নিয়মিত এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। এই সমস্যা নিষ্পত্তি কীভাবে হবে সেটা ওঁরাই বলতে পারবেন। আমি এই ধরনের বৈঠকে উপস্থিত থাকি না তাই আমার পক্ষে বলা সম্ভব নয়। আপাতত আমি যে ছবিতে আছি, সেই ছবিতে ভালো করে অভিনয় করার চেষ্টা করব।’







