জেলা

পাওয়ার লুমে সর্ট সার্কিট থেকে আগুন লেগে ভয়াবহ অগ্নিকান্ড নোকারীতে

পাওয়ার লুমে সর্ট সার্কিট থেকে আগুন লেগে ভয়াবহ অগ্নিকান্ড নোকারীতে। পাওয়ারলুম সংলগ্ন এলাকায় থাকা গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত ১ জন । এই ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রানাঘাট থানার নোকারী গ্রাম পঞ্চায়েতের জয় গোপালপুরে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে জয় গোপালপুর এলাকার বাসিন্দা বিশ্বনাথ দাস নামের এক ব্যক্তির বাড়ির পাশে থাকা পাওয়ারলুমে সর্ট সার্কিট হয়ে মেশিন থেকে আগুন লেগে যায়। ঘটনায় আগুন ছড়িয়ে পড়ে পাশের এক প্লাস্টিক সামগ্রীর গোডাউনে । আগুনের ফলে ফেটে যায় গোডাউনের পাশে থাকা একটি গ্যাস সিলিন্ডার। পরে ঘটনাস্থলে রানাঘাট দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। তাকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.