বর্তমানে বাংলা বিনোদন জগতে কান পাতলেই শোনা যাচ্ছে ঋজু বিশ্বাসকে নিয়ে জোর চর্চা। অভিনেতার মেসেঞ্জারে স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারপর থেকে টলি দরকার দিকে ধেয়ে এসেছে একের পর এক কটুক্তি ও ট্রোল। চাপের মুখে অবশেষে ক্ষমা চাইতে হল অভিনেতাকে।
বউ কথা কও ধারাবাহিকে নায়কের চরিত্রে সকলের মন জয় করেছিলেন অভিনেতার ঋতু বিশ্বাস। তবে বর্তমান সময় দাঁড়িয়ে সমাজমাধ্যমে তিনি রীতিমতো খলনায়ক হয়ে উঠেছেন। সম্প্রতি জনৈক উঠতি মডেলের সঙ্গে অভিনেতার কিছু ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল। সেই কথোপকথন নিয়ে ভার্চুয়াল হেনস্তার অভিযোগ দায়ের করেছে ওই উঠতি মডেল। তবে অবশ্য অভিনেতাও তার বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ নিতে দেরি করেনি। তবে তার জন্য তিনি নেটিজনদের কটুক্তির হাত থেকে রেহাই পেয়েছে এমনটা ভাবা ভুল।
এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে অভিনেতার একাধিক মহিলার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট। তারপর থেকেই তাকে নিয়ে সমাজমাধ্যম জুড়ে শুরু হয় শোল ও মিমের ঝড়। বিভিন্ন সময় তাকে এবং তার ক্যান্সার আক্রান্ত মাকে নিয়েও চলে কটুক্তি। তাই এবার অভিনেতা ঋজু বিশ্বাস ফেসবুক লাইভে এসে সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন। পাশাপাশি এই বিষয় নিয়ে চর্চা বন্ধ করার জন্য অনুরোধ করলেন। এমনকি অভিনেতার অসুস্থ মাকে নিয়ে যেভাবে কটুক্তি করা হচ্ছে সেটা বন্ধ করার জন্য আরজি জানালেন তিনি।







