অবশেষে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী । প্রাক্তন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই পুরোনো জেদ এখনও দেখা গেলো। মমতা বন্দ্যোপাধ্যায় দুই দিন আগেও জোর গলায় বলেছিলেন তিনি হারেননি। তাহলে তিনি কেনো পদত্যাগ করবেন? আর তারপর এখনও পর্যন্ত তিনি যে ইস্তফা দিয়েছেন , এমন কোনো খবর পাওয়া যায়নি। এমনকি তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও লেখা ছিল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল । প্রাক্তন শব্দের কোনো উল্লেখ ছিল না । আর তারপর শনিবার শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর , মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোফাইলের বায়োটা একটু চেঞ্জ হলো , তবে প্রাক্তন শব্দটা এখনও যুক্ত হলো না ।
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের সোশ্যাল মিডিয়ার বায়োতে কি পরিবর্তন করলেন ? এবার তাঁর ফেসবুক খুললে দেখা যাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। আর তারপরই এখনও লেখা চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল তবে তার সাথে ব্র্যাকেট করে যোগ হয়েছে ১৫তম, ১৬তম, ১৭তম বিধানসভা । অর্থাৎ তিনি এই সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন । তবে প্রাক্তন শব্দটা বায়ো তে কোথাও নেই। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এক্স হ্যান্ডেলের একই ভাবে নিজের বায়ো পরিবর্তন করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।

অপরদিকে আবার বদলে গিয়েছে , শুভেন্দু অধিকারীর স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টের বায়ো । এতদিন শুভেন্দু অধিকারীর বায়োতে লেখা ছিল বিরোধী দলনেতা । তবে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেওয়ার পর , সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারীর বায়ো পরিবর্তন করে লেখা হয় , ‘চিফ মিনিস্টার অব ওয়েস্ট বেঙ্গল’।







