কলকাতারাজ্য

কেন ২০০২ সালের তথ্যের ভিত্তিতে SIR ! কেনো ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে নয় ? কমিশনের কাছে হলফনামা তলব হাইকোর্টের

কেন ২০০২ সালের তথ্যের ভিত্তিতে SIR হবে! কেনো ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে নয় ? SIR মামলায়, কলকাতা হাইকোর্টের তরফে , এবার হলফনামা তলব করা হলো নির্বাচন কমিশনের কাছে । কমিশনকে এই হলফনামা জমা দিতে হবে , আগামী ১৯ নভেম্বরের মধ্যে ।

নির্বাচন কমিশনের কাছে , হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ । এদিন মামলাকারীর আইনজীবী আদালতে সওয়াল করেন , এই যে SIR হচ্ছে, তা কেন ২০০২ সালের তথ্যের ভিত্তিতে হচ্ছে? কমিশনের কেনো এই সিদ্ধান্ত ? কেন ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে SIR হবে না? তারপর এই প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য লিখিত হলফনামা হিসেবে চায় হাইকোর্ট ।

উল্লেখ্য , এদিন কমিশনের তরফেও স্পষ্টত জানানো শেষ বার SIR হয়েছিল ২০০২ সালে। ফলে সেই তালিকা দেখেই এবারের সবকিছু যাচাই করা হচ্ছে ।

তবে এদিন মামলাকারীর আইনজীবী BLO দেরকে হুমকির প্রসঙ্গও তোলেন । তিনি বলেন , “আমাদের রাজ্যে এক অভূতপূর্ব পরিস্থিতি। নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকার। আর কোথাও এমন নেই। SIR শুরুর আগে BLO-দের উপর আক্রমণ হচ্ছে। কোনও নির্দেশিকা নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে আজ সময় চাওয়া হয়েছে। পর দিন থাকবেন ওঁরা। কিন্তু মূল কথা, ২০০২ সালের যে তথ্য, তা গৃহীত হবে কি হবে না, ২০২৫ সালের ভোটার তালিকা থেকে তথ্য নেওয়া হবে কি না। এ নিয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.