বিনোদন

কানাডা বিতর্কের মাঝেই আপত্তিকর পোস্ট করলেন মাধুরী, আগুনে ঘি এর কাজ করল সেই পোস্ট

বিনোদন জগতে প্রতি নিয়ত কোনো না কোনো বিতর্ক চলতেই থাকে। প্রতি নিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি কানাডায় অনুষ্ঠান ছিলো তাঁর। কিন্তু অভিনেত্রীর দেরি করে মঞ্চে ওঠায় শুরু হয় বিতর্ক। যদিও গোটা ঘটনার সম্পূর্ণ দায় আয়োজকেরা ঠেলে দেন নায়িকার দিকে। সেখান থেকেই শুরু হয় এই বিতর্ক। এই আবহে মাধুরী সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন, যা দেখে জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

আসলে সকল জনতার দাবি ছিল, অনুষ্ঠানে দেরি করে আসায় অভিনেত্রীকে ক্ষমা চাইতে হবে। কিন্তু এই ঘটনার কিছু দিন পরেই মাধুরী টরন্টোকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করে লেখেন,“টরন্টোর থেকে ভালবাসা পেয়েছি। সেখানে‘মিট অ্যান্ড গ্রিট’অনুষ্ঠানের পর এ বার নিউ জার্সি, শিকাগো ও নিউ ইর্য়ক যাওয়ার পালা।”এই পোস্ট যেন আগুন ঘি এর কাজ করল। ক্ষিপ্ত জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। কেউ লিখেছেন,“কানাডার কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। মিথ্যা প্রচার করা বন্ধ করুন!”আবার কারও মতে,“নায়িকা শাক দিয়ে মাছ ঢাকছেন।” আবার অনেকে বলছেন,“প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাধুরীর অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম, অভিনেত্রীর সঙ্গে আলাপচারিতা করতে যাইনি।”কিন্তু এই বিষয় এখনও অভিনেত্রীর তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.