বিনোদন

রজঃনিবৃত্তি নিয়ে পরামর্শ দিলেন ভাগ্যশ্রী, এমন সময় স্বামীর কি কি করা উচিৎ জানালেন অভিনেত্রী

আমরা বর্তমানে বিংশ শতাব্দীতে বসবাস করছি। টেকনোলোজি, শিক্ষা, সমাজ অনেক এগিয়েছে। কিন্ত এখনও অনেকেই সমাজের অনেক বিষয় নিয়ে সরাসরি কথা বলতে লজ্জা পান। সেই রকমই একটি বিষয় হলো রজঃনিবৃত্তি বা‘মেনোপজ়’। এটি মহিলাদের এক স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এই সময়টা মেয়েদের শারীরিক, মানসিক নানা বদল আসে। বিশেষজ্ঞদের মতে, ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়া মানেই মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ কমে যায়। এর ফলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে যা থেকে বাতের ব্যথা ভোগায়, ঘন ঘন মেজাজও বদলে যায়। এ বার এই বিষয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী।

ভাগ্যশ্রী সম্প্রতি বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। এ বার রজঃনিবৃত্তির সময় মহিলাদের সঙ্গী অথবা স্বামীকে কি কি করা উচিৎ তার উপদেশ দিলেন। ভাগ্যশ্রী নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে লেখেন,“রজঃনিবৃত্তির কষ্ট যে কোনও মহিলার ঋতুস্রাবের ব্যথা বা সন্তানধারণের যন্ত্রণার থেকে অনেকাংশে বেশি। তাই এমন সময় ওষুধ কিংবা চিকিৎসক নয়, দরকার পড়ে পরিবারের। এমন সময় তাঁর আচরণে ক্ষুব্ধ না হয়ে তাঁকে পাল্টা ভালবাসায় আগলে রাখুন। পুরুষদের বলছি, যদি আপনার স্ত্রীর মধ্যে কোনও পরিবর্তন লক্ষ করেন, তা হলে বুঝবেন সে শারীরিক-মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে।”এই পোস্ট দেখে আবেগপ্রবণ হয়ে উঠেছে নেট সমাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.