বিনোদনরাজ্য

‘নো ডগ নো ভোট’ , ‘ মানুষের চেয়ে কুকুর আগে ‘ সুপ্রিম রায়ে সাফ জবাব পশুপ্রেমী শ্রীলেখার

সুপ্রিম কোর্ট রায় দিয়েছে , দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান , হাসপাতাল , রেলস্টেশন সহ জনবহুল যেসব এলাকায় রয়েছে , পথ কুকুরদের সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। তাদের স্থানান্তর করে নিতে যাওয়া হবে ডগ শেল্টারে । এমনকি যে জায়গা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে , তারা যাতে , সেখানে ফিরতে না পারে , তাও নিশ্চিত করা হবে । আর শীর্ষ আদালতের এই রায়ের পরেই ফের প্রতিবাদের গর্জন দেশজুড়ে । চলছে নেটিজেনদের সমালোচনা । এবার সেই বিষয়ে নিয়ে মুখ খুললেন বাঙালি অভিনেত্রী তথা পশুপ্রেমী শ্রীলেখা মিত্র ।

শ্রীলেখার পশুদের প্রতি ভালোবাসা সবার কাছেই পরিচিত । আর এবার সুপ্রিম কোর্টের রায়ের পর , সমাজ মাধ্যমের পাতায় , একটি লেখা পোস্ট করেছেন শ্রীলেখা । তিনি লেখেন , ” আমার হাউজিং কমপ্লেক্স আর সুপ্রিম কোর্ট… হাউজিংয়ের লোকজন আমায় নিয়ে পড়েছে আর সুপ্রিম কোর্ট অসহায় কুকুরদের নিয়ে। কোনো সভ্য দেশে এরকম দেখা যায় না। বাচ্চাদের মানিয়ে নিয়ে চলতে শেখা আর তাঁদের ভালোবাসতে শেখার বদলে আমরা শেখাচ্ছি যে, এদের যে কোনো প্রকারে এড়িয়ে চলা। এই দেশের আর এই দেশের মানুষদের এক কী অবস্থা!! রাজনীতিবিদ, বিচারক… এটা মেনে নেওয়া যায় না। ”

সঙ্গে শ্রীলেখা এও লেখেন যে , ” নো ডগ নো ভোট ” । শ্রীলেখা , ফেসবুকের আরেকটি পোস্টে লেখেন, ” আমার কাছে মানুষের চেয়ে কুকুর আগে। ”

পাশাপাশি , একটি নিউজেরও স্ক্রিনশট শেয়ার করেন তিনি । যেখানে দেখা যাচ্ছে ৬-১৬ বছরের বাচ্চাদের ডেনমার্কে প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস করিয়ে শেখানো হয় পশুপ্রেম । তিনি লেখেন, “ভারতীয় রাজনীতিবিদ এবং বিচারকরা এই বিষয়টি যথাযথভাবে লক্ষ্য রাখবেন। এই তারিখটি চিহ্নিত করুন এবং তারপর কয়েক বছর পরে উভয় দেশের পরবর্তী প্রজন্মের বেড়ে ওঠা তুলনামূলক বিশ্লেষণ করুন… আপনি পার্থক্যটি দেখতে পাবেন। ভারত সরকারের লজ্জা হওয়া উচিত, বিচার ব্যবস্থার লজ্জা হওয়া উচিত, প্রতিটা মানুষের লজ্জা হওয়া উচিত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.