বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী খুশি কাপুর এখন জেন-জি প্রজন্মের ফ্যাশন অনুপ্রেরণা। প্রতিবার জনসমক্ষে হাজির হয়ে তিনি যেন ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করেন। কখনও ব্যাকলেস গাউন, কখনও প্যাস্টেল শেডের পোশাক—প্রতিটি উপস্থিতিতেই নজর কাড়েন অনন্য স্টাইল সেন্সে।
ফ্যাশন দুনিয়ার বিশেষজ্ঞদের মতে, খুশির স্টাইলের সবচেয়ে বড় শক্তি তার সরলতা ও আত্মবিশ্বাস। কার্ল করা চুল, হালকা মেকআপ, আর সেই স্বতঃস্ফূর্ত হাসি—সব মিলিয়ে তিনি এখন বলিউডের অন্যতম ট্রেন্ডসেটার।
খুশির পোশাক বাছাইয়ে রয়েছে এক বিশেষ নিপুণতা। এক রঙা পোশাক—সাদা, কালো বা ধূসর—যে রঙই বেছে নিন না কেন, তার উপস্থিতি সবসময়ই অনন্য। সাদামাটা ডিজাইনকেও কীভাবে এলিগ্যান্ট করে তোলা যায়, তার নিখুঁত উদাহরণ তিনি।
বেশিরভাগ অনুষ্ঠানে দেখা যায় পনিটেল বাঁধা চুল, নিখুঁত আইলাইনার ও ব্যাকলেস গাউনে সেজে উঠেছেন খুশি। আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করাই তাঁর সবচেয়ে বড় ফ্যাশন স্টেটমেন্ট।
বলিউডে নতুন মুখের ভিড়ে খুশি কাপুর আলাদা জায়গা তৈরি করেছেন নিজের স্টাইল ও উপস্থিতি দিয়ে। ফ্যাশন দুনিয়ায় এখন তাঁর নামই সমার্থক হয়ে উঠছে আধুনিকতা, আত্মবিশ্বাস ও আভিজাত্যের সঙ্গে।







