বহুবিবাহ প্রতিরোধ বিল পাশ অসম মন্ত্রীসভায় । এই বিল অনুযায়ী , ৭ বছরের কারাদণ্ড হতে পারে বহুবিবাহ করলে । পাশাপাশি যেসব মহিলারা , বহুবিবাহের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে , প্রস্তাব দেওয়া হয়েছে , তাদের তহবিল তৈরির জন্য । উল্লেখ্য , রাজনৈতিক বিশ্লেষকদের মতে , এই বহুবিবাহ প্রতিরোধ বিল , বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে , ফলপ্রদায়ী হতে পারে , হেমন্ত বিশ্বশর্মা সরকারের জন্য। সোমবার সকালেই জানা যায় , বহুবিবাহ প্রতিরোধে প্রস্তাবিত বিলে সম্মতি দিয়েছে ক্যাবিনেট। ২৫ নভেম্বর , এই বিল পেশ হবে বিধানসভায়।
কী রয়েছে নতুন এই প্রস্তাবিত বিলে? হেমন্ত জানান, নিষিদ্ধ করা হবে বহুবিবাহ। এই বিল অনুযায়ী , বহুবিবাহ করলে সর্বোচ্চ সাত বছরের জেল হতে পারে। পাশাপাশি , আইনিভাবে বিবাহবিচ্ছেদ না হলে, করা যাবে না নতুন বিয়েও। এছাড়াও বহুবিবাহের কারণে অসুবিধার মধ্যে পড়া মহিলাদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রস্তাব দেওয়া হয়েছে তহবিল গঠনেরও। অসমের মুখ্যমন্ত্রীর মতে , এই পদক্ষেপে মহিলাদের অধিকার সুরক্ষিত হবে ।
প্রসঙ্গত , যেসব আধিকারিক বা ধর্মগুরুরাও বহুবিবাহে জড়িত ছিল বা রয়েছে তাদেরও কারাদণ্ডের প্রস্তাব রয়েছে এই বিলে। তবে বহুবিবাহ আইনের ব্যতিক্রম দেখা যাবে তফসিলি জাতি, অসমের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত এলাকা অর্থাৎ বড়োল্যান্ড, ডিমা হাসাও এবং কারবি আংলং এলাকায়।







