জেলারাজনীতি

নন্দীগ্রাম দিবসে বিজেপিকে একহাত অভিষেকের , শহীদদের সম্মান জানানোর পাশাপাশি, দিলেন বিজেপির দর্প চূর্ণ করার হুশিয়ারি

সিঙ্গুর – নন্দীগ্রামের আন্দোলন কার্যত শেষ করেছিল , ৩৪ বছরের বাম শাসনের । সেই রক্তাক্ত দিনের কথা , আজও সবার স্মরণে । সোমবার নন্দীগ্রাম দিবসে , সিপিএম জমানার সেই ‘লাল সন্ত্রাস’কে আরেকবার মনে করিয়ে দিল তৃণমূল কংগ্রেস । শহীদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং লাল সন্ত্রাসকে মনে করিয়ে , বিজেপির প্রতি কড়া বার্তা দিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

২০০৭ সালের ১০ নভেম্বর , নন্দীগ্রামে হয়েছিল অপরেশন সূর্যোদয় । সেই ১০ নভেম্বরের স্মরণে , সোমবার সমাজ মাধ্যমের মাধ্যমে , শহীদদের প্রতি সম্মান ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তিনি লিখেছেন , “‘ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম’, নন্দীগ্রাম দিবসে, নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি”।

নন্দীগ্রাম দিবসে , শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে , অভিষেকের বার্তা , “বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল। আগামীতে বিজেপিরও দর্পচূর্ণ এভাবেই হবে। বিজেপির ঔদ্ধত্যের জবাব মানুষ দেবে ব্যালট বক্সে। আবারও বুঝিয়ে দেবে, বাংলার মানুষ বরাবর লড়াই করে।”

অভিষেকের আরো বার্তা , “২০০৭ সালের এইদিনে সিপিএমের বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল। নিজেদের অধিকার কীভাবে ছিনিয়ে নিতে হয়, তা বুঝিয়ে দিয়েছিলেন। বামেরা এই শিক্ষা কোনওদিন ভুলতে পারবে না। বিজেপিরও দর্প চূর্ণ হবে এভাবেই।” পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুশিয়ারি , “এসব করে বাংলার মানুষের মাথা নত করা যাবে না। তোমাদের ঔদ্ধত্য, জমিদারি মানসিকতার জবাব মিলবে ব্যালট বক্সে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.