দেশরাজনীতি

বিহারে , দ্বিতীয় দফার ভোটের পূর্বে বড় বার্তা মোদীর , সমাজ মাধ্যমের পাতায় কি লিখলেন তিনি !

বিহারে শুরু , দ্বিতীয় দফায় নির্বাচনে , ভোটদান প্রক্রিয়া । এদিন ২০ জেলার ১২২টি আসনে হবে ভোট । সকাল ৭ টা থেকে শুরু হয় ভোটদান প্রক্রিয়া , এবং ভোট চলছে , শান্তিপূর্ণ ভাবেই । মঙ্গলবার , শেষ দফার ভোটদানের পূর্বে , বিহারবাসীদের জন্য বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ।

সমাজ মাধ্যমের পাতায় মোদীর বার্তা , “আমি বিহারের সকল ভোটারের উদ্দেশে আবেদন জানাচ্ছি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে তাঁরা যেন ভোটদানের নয়া রেকর্ড গড়েন।”

পাশাপাশি প্রধানমন্ত্রী নতুন ভোটারদের জন্য বার্তা দিয়ে লেখেন , “যারা প্রথম বারের মতো ভোট দিচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন।”

উল্লেখ্য , দ্বিতীয় দফার নির্বাচনে প্রায় ৪ লক্ষের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে বিহারে । ব্যাপকভাবে নজরদারি চালানো হচ্ছে বিহার সীমান্ত লাগোয়া জেলাগুলিতে । বিহারের পাশাপাশি ঝাড়খণ্ড সীমানাতেও অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.