দেশ

অনাথ আশ্রম এর বিরুদ্ধে নগ্ন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ নাবালিকাদের;

অনাথ আশ্রমে বিরুদ্ধে ফের উঠল অভিযোগ। আশ্রমের ভিতরে চলত কিশোরীদের ওপর অকথ্য অত্যাচার। দিনের পর দিন অকথ্য অত্যাচার করত বলে অভিযোগ উঠছে আশ্রমের কর্মীদের বিরুদ্ধে। এই অভিযোগ কে সামনে এনেছেন ২১ জন আবাসিক। এই অভিযোগ কে ভিত্তি করে চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে। এই অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যেই কেয়ারটেকারদের মধ্যে চারজনকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারীদের বয়স ৪ থেকে ১৬ বছরের মধ্যে। তাদের অভিযোগ, অনাথ আশ্রমে তাদের ওপর অকথ্য অত্যাচার করা হতো, কখনও পোশাক খুলে নেওয়া, জোর করে উল্টোদিক করে ঝুলিয়ে রাখা,আবার কখনও লাল লঙ্ক পুড়িয়ে তার গন্ধ শুঁকতে বাধ্য করা হত।

গত ১৩ জানুয়ারি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ওই আশ্রম পরিদর্শনে যান। আর সেই দিনই ওই আশ্রমের বিরুদ্ধে সমস্ত অভিযোগ সামনে আসে।পরিদর্শকরা হতবাক হয়ে যান কিশোরী ও নাবালিকাদের কথা শুনে।চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পরিদর্শকরা অভিযোগ দায়ের করেন পুলিশে।আশ্রমের কর্মীদের বিরুদ্ধে পকসো আইনেও মামলা হয়েছে।

পুলিশ সূত্রে খবর,বত্‍সল্যপুরম জৈন ট্রাস্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কিশোরীদের বয়ানের ওপর ভিত্তি করে।ইন্দোরের কালেকটর আশিস জৈনের দাবি, বিভিন্ন জেলা থেকে আগত কিশোরীদের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালাতো ওই আশ্রম।

এই ভয়ংকর ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। কিশোরীদের ভালো আশ্রয়ের ব্যবস্থা করতে এই আশ্রম চালু হয়েছিল কিন্তু সেখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করতে পারেননি পুলিশ থেকে প্রশাসনিক আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.