ক্রাইম

পড়ুয়াদের উপর মানসিক নির্যাতন! স্কুলের শৌচালয় সাফ করছে স্কুলের পড়ুয়ারা

ছোটবেলা থেকেই আমরা শুনে আসি, স্কুল হচ্ছে মন্দির সমান। বাড়িতে বাবা-মায়ের পর স্কুলের শিক্ষক-শিক্ষিকায় আমাদের দ্বিতীয় অভিভাবক। কিন্তু সেই শিক্ষক-শিক্ষিকায় যদি স্কুল পড়ুয়াদের জীবন দুর্বিষহ করে তোলে তাহলে কেমন লাগে! কি অবাক হচ্ছেন তো? বাস্তবে এমন ঘটনা ঘটেছে কর্নাটকের একটি সরকারি স্কুলে।

কালাবুরাগির মৌলানা আজাদ মডেল স্কুল, একদা সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে তৈরি হয়েছিল এই স্কুলটি। অভিযোগ জোর করে পড়ুয়াদের দিয়ে স্কুলের শৌচালয় পরিষ্কার করানো হতো, সেই কাজ করতে বাধ্য করতেন স্কুলের অধ্যক্ষা নিজেই। শুধুমাত্র তাই নয়, স্কুল ছুটির পর পড়ুয়াদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নিজের বাগানের সমস্ত কাজ করাতেন।

তবে দীর্ঘদিন চলতে থাকা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন ওই স্কুলেরই এক পড়ুয়ার বাবা মহম্মদ জামির। তিনি জানান প্রথমে অধ্যক্ষার কাছেই অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু কিন্তু ওই স্কুলের অধ্যক্ষা তার সব কথা শোনার পর জানিয়েছিলেন স্কুল পরিষ্কার করার মতো পর্যাপ্ত লোক নেই, তাই পড়ুয়াদের স্কুল পরিষ্কারের কাজে হাত লাগাতে হয়।

এরপর ওই স্কুলের পড়ুয়ার বাবা মহম্মদ জামির থানায় গিয়ে সমস্ত কথা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.