রাজনীতি

স্থান গিয়েছে ফিরহাদের দখলে, বিধানসভায় নিজের জায়গা কি ফিরে পাবেন পার্থ !

তিন বছর , তিন মাস , জেলে থেকে , অবশেষে জেলমুক্ত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । সাংবাদিকদের মুখোমুখি হয়ে , পার্থ চট্টোপাধ্যায় জানান , রাজনীতি থেকে তিনি একদমই দূরে সরছেন না , বরং , তিনি আবার ধীরে ধীরে কাজে ফিরবেন ।

উল্লেখ্য , সামনেই , শীতকালীন বিধানসভা অধিবেশন । প্রশ্ন সেই অধিবেশনে কি যোগ দেবেন , সদ্য জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়? আর যোগ দিলেও বা , কোন আসনে বসবেন তিনি ?

পূর্বে , বিধানসভায় , পার্থ চট্টোপাধ্যায় বসতেন , মুখ্যমন্ত্রীর একদম পাশে একটি চেয়ার ফাঁকা রেখে। কিন্তু এই তিন বছরে , বদলেছে অনেক কিছু । বিধানসভায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের স্থান ফিরহাদ হাকিমের । তাই এখন বঙ্গ রাজনীতির সব চেয়ে বড় প্রশ্ন , শীতকালীন অধিবেশনে যোগ দিলে , কোথায় স্থান হবে পার্থর ?

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় , অবশ্য এবিষয়ে বলেছেন , “উনি প্রবীণ বিধায়ক। আমি চেষ্টা করব ওঁকে ফ্রন্ট রো’তে বসতে দেওয়ার। উনি দল থেকে সাসপেন্ড, বিধানসভা থেকে নয়। উনি সাধারণ বিধায়ক হিসাবে সব সুযোগ সুবিধা পাবেন। বক্তব্য রাখতে পারবেন। প্রশ্নোত্তর পর্ব অংশগ্রহণ করতে পারবেন। উনি মন্ত্রী হিসাবে আগে যেখানে বসতেন তা তো আর সম্ভব নয়। ওখানে এখন ফিরহাদ হাকিম বসেন। তবে ওঁর ঘর সেটা অন্য কাউকে দেওয়া হবে। অধিবেশন কক্ষের বাইরে, সাধারণ বিধায়কদের মতো ওনাকে বসতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.