শাশ্বত চট্টোপাধ্যায়ের একাধিক কাজ রয়েছে যা, মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই তালিকায় প্রায় প্রথম দিকেই রয়েছে এই আবার প্রলয় ওয়েব সিরিজ। এই জনপ্রিয় ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন দেখতে মুখিয়ে রয়েছে দর্শক মহল। তাই এবার রাজ-শুভশ্রীর প্রযোজনায় ‘আবার প্রলয় ২’-এর ক্ল্যাপস্টিক।
‘আবার প্রলয়’ জি ফাইভে আসার পরে অনেকটা সময় কেটে গিয়েছে। তবে তারপরেও এখনো পর্যন্ত এই ওয়েব সিরিজ নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা একটুও কমেনি। তাই এবার সিরিজের দ্বিতীয় সিজন পর্দা কাঁপাতে তৈরি হচ্ছে।
এবার বাংলা ইন্ডাস্ট্রিতে সাফল্যের নতুন সমীকরণে তৈরি হতে চলেছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির হাত ধরে। এবার ব্যারাকপুর ও নৈহাটিতে বড়মার আশীর্বাদ নিয়ে শুরু হল এই ওয়েব সিরিজের জমজমাট শ্যুটিংয়ের পর্ব। এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনেও প্রধান চরিত্র অর্থাৎ স্পেশাল অফিসার অনিমেষ দত্তের ভূমিকায় ধরা দিতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
এছাড়াও এখানে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, সৌরসেনী মৈত্র, পরান বন্দ্যোপাধ্যায়। আগেরবারের মতো এবারের গল্পের প্রেক্ষাপট সেজে উঠবে মহিলার পাচার চক্রের কালো দুনিয়ার কিভাবে পর্দা পাস করে তা দিয়ে। তবে গল্পের প্রেক্ষাপট কিছুটা এক হলেও এবারের গল্প হবে আগেরবারের তুলনায় অনেক বৃহৎ পরিসরে। পাশাপাশি রাজ চক্রবর্তীর অন্যান্য কাজের মতই এখানেও দেখা যাবে অনেক নতুন মুখ। এবারেও ‘আবার প্রলয় ২’ গল্প দর্শকের মনে ঝড় তুলবে বলে মনে করছে সকলে।







