কিছুদিন আগে খবর এসেছিল‘কিং খান’এর নামে তৈরি করা হচ্ছে বহুতল অট্টালিকা। অবশেষে সকলে দেখতে পাবেন সেই ৫৬ তলার বহুতল যার সামনে রয়েছে শাহরুখের মূর্তি। দুই বাহু ছড়িয়ে সেই আইকনিক পোজ দিচ্ছে মূর্তিটি। বহুতলের নাম রাখা হয়েছে‘শাহরুখজ’(Shahrukhz)। এই প্রথমবার মুম্বইয়ের মাটিতে কোনো তারকার নামে বিলাসবহুল হোটেলের উদ্বোধন করা হয়েছে। শাহরুখের অনুরাগীরা আনন্দে আত্মহারা। বিলাসবহুল বহুতলের উদ্বোধনে আবেগপ্রবণ খোদ অভিনেতা।
জানা গিয়েছে, দুবাইয়ের এক রিয়েল এস্টেট সংস্থা‘দানুবে’এই বহুতলটি নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল। শুক্রবার হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং কিং খানও। এই বিষয় আবেগপ্রবণ হয়ে কিং খান বলেন,“আমার জীবনে অনেক কিছু রয়েছে। ছবি ছাড়া আর কিছুতেই আমার নাম দেখা যায়নি। আমার পেশা এবং সাধনার অঙ্গ ছবি।”তার সাথেই‘দানুবে’র প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান রিজওয়া সজনের সঙ্গে দুই বাহু ছড়িয়ে আইকনিক পোজও দেন অভিনেতা। শাহরুখ আরও বলেন, “আমি কখনও এভাবে নিজেকে পেতাম না। রিজওয়ান ভাই আমাকে তাঁর অসুস্থ স্ত্রীর কথা বলেছিলেন। আমি চাই তিনি দ্রুত সুস্থ হোন। এটা আমার হৃদয় ছুঁয়ে যায়। বহু মানুষ এই শহরে বাড়ি তৈরির স্বপ্ন দেখেন। তাঁদের স্বপ্নের পথে আমি একজন হতে পারলে ক্ষতি কীসের। এটা আমার জন্য সত্যিই বড় উপহার।”
জানা গিয়েছে, এই বিশেষ বহুতলে রয়েছে হেলিপ্যাড এবং সুইমিং পুল। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী তিন-চার বছরের মধ্যে বহুতলের কাজ শেষ হবে বলেই আশা। জানা গিয়েছে, বহুতলের প্রবেশ পথে থাকবে শাহরুখের মূর্তি, যেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন তাঁর অনুরাগীরা।







