রাজ্য

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি দফতরে ‘কালীঘাটের কাকু ’!

নিজস্ব সংবাদদাতা : আজ মঙ্গলবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি দফতরে পৌঁছলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। এই প্রথম বার ইডি দফতরে গেলেন ‘কাকু ’। আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেই কারণে তিনি আজ সকাল ১১ টা ৩ মিনিটে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিলেন।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই গ্রেফতার করে বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সংগঠনের নেতা তাপস মণ্ডলকে। আর প্রথম তাঁর মুখেই ‘কালীঘাটের কাকু’র কথা শোনা যায়। এর পাশাপাশি নিয়োগে দুর্নীতি সংক্রান্ত তদন্তে নাম এসেছে গোপাল দলপতির। শুধু তাপস নয় , গোপাল দলপতির মুখেও ‘কাকু’র নাম শোনা গিয়েছিল। এর পরেই নাম আসে সুজয়ের । সুজয় এক সময় অভিষেকের অফিসে কাজ করতেন। ‘কাকু’র সঙ্গে সংযোগ রয়েছে এমন ৩টি সংস্থাতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ওই ৩টি সংস্থার মধ্যে একটি সংস্থা তদন্তকারীদের নজরে রয়েছে । সেই সংস্থা ‘কালীঘাটের কাকু’ নিয়ন্ত্রণ করতেন বলে তদন্তকারীদের ধারণা। যদিও ওই সংস্থাগুলির ডিরেক্টর এবং অ্যাকাউন্টট্যান্টদের আগেই ডাকা করা হয় । এর পরেই মঙ্গলবার ডাকা হয় সুজয়কে। সুত্রের খবর , নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে থাকা সংস্থার কাছ থেকে ৪০ লক্ষ টাকা মূল্যের জমিতে বিনিয়োগ করেছিলেন কাকু। ইডি সূত্রে খবর , নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসা বেশ কিছু তথ্য নিয়ে সুজয়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.