রাজ্য

কাটোয়ায় উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র, ধৃত ৩!

 

নিজস্ব সংবাদদাতা : আসন্ন পঞ্চায়েত ভোট, আর তার আগেই একের পর এক রাজ্যের একাধিক জেলায় বোমা উদ্ধার হয়েই যাচ্ছে । সম্প্রতি বোমা উদ্ধার হয়েছে বীরভূমে। তারাপীঠ থানার খামেডডা গ্রামে থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ। সুত্রের খবর , রাতেখামেডডা কোয়েল পুকুরের ধার থেকে এই বোমাগুলি উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকের চারটি বালতিতে এই বোমা গুলি রাখা ছিল। এবার কাটোয়ায় উদ্ধার হল বেআইনি গুলি, আগ্নেয়াস্ত্র । বেঙ্গল এসটিএফের জালে ৩ অস্ত্র কারবারি । এদের মধ্যে ২ জন মুর্শিদাবাদের বাসিন্দা আর বাকি একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা।

উল্লেখ্য কয়েকদিন আগে মালদায় উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র। রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার অমৃতি এলাকায় অভিযান চালিয়েছিল। ওই এলাকা থেকে লাকি আলি নামে এক যুবককে গ্রেফতার করে এস টি এফ। ধৃত ওই যুবকের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ধৃত যুবকের বাড়ি মালদার মানিকচক থানা এলাকায়। বেঙ্গল এসটিএফবেআইনি অস্ত্র কেনাবেচার খবর পেয়ে কাটোয়া স্টেশনে হানা দেয় । ৩ জনের কাছ থেকে উদ্ধার হয় ১৪ রাউন্ড গুলি , ৬টি ফাঁকা ম্যাগাজিন ও ৩টি ৭.৬৫ এমএম পিস্তল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে , খতিয়ে দেখা হচ্ছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.