Uncategorizedরাজ্য

খেজুরিতে শুভেন্দুর সভাস্থলের কাছে বোমা উদ্ধার!

ধর্মতলায় গেরুয়া শিবিরের শোভা করা নিয়ে একরাশ প্রতিবন্ধকতার পর এবার খেজুরিতে শোভা করা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে কম কাঠখর পোড়াতে হয়নি।

কিন্তু খেজুরিতে গেরুয়া শিবিরের সভা শুরু হওয়ার আগে সভাস্থল থেকেঅদূরে বোমা উদ্ধার নিয়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

উল্লেখ্য, খেজুরিতে বিজেপির এই সমাবেশ ঠিক ছিল অনেকদিন আগেই। সেইমতো জেলাজুড়ে প্রচারও শুরু করেছে গেরুয়া শিবির।

শনিবার খেজুরি ১ ব্লকের কামারদায় সভা রয়েছে শুভেন্দুর। সেইসভার প্রস্তুতি নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা এসে ভিড় করতে শুরু করেন। সেই সভা শুরু হওয়ার আগেই বোমাতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে, সভাস্থলের কাছেই একটি স্কুল আছে। সেই স্কুলের পরিত্যক্ত এক শৌচালয় থেকে উদ্ধার হল বেশ কয়েকটি তাজা বোমা। স্থানীয়রাই প্রথম বোমা দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় খেজুরি থানার পুলিশকে। পুলিশ এসে বোমাগুলি পরীক্ষা করে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তারা এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়।

কে বা কারা এখানে বোমা রেখে গেছে তা জানা যায়নি এখনও। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে কেউ সেই বোমা ওখানে রেখে গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী উদ্দেশে এই বোমা রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.