খেলাধুলা

যুবরাজকে ছাড়ালেন রোহিত, বিশ্বকাপে সর্বাধিক ছক্কার নজির গড়লেন হিটম্যান

ভারতীয় টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় লেখা থাকবে যুবরাজ সিং-এর নামে। ২০০৭ সালের প্রথম বিশ্বকাপেই স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে পরপর ৬ বলে ছটি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন তিনি। এতদিন অবধি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ ছয় হাঁকানোর নজির ছিল বাঁহাতি ব্যাটার যুবরাজ সিং-এর। এবার সেই রেকর্ডই ভাঙলেন বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। চলতি টি-২০ বিশ্বকাপে সিডনিতে সুপার-১২’র ম্যাচে নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে নজির গড়েন হিটম্যান।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৩ রানের ইনিংসে ৩টে ওভার বাউন্ডারি হাঁকান রোহিত। তৃতীয় ছক্কা হতেই এই রেকর্ড গড়েন তিনি। টি-২০ বিশ্বকাপে সর্বাধিক ছক্কার অধিকারী ছয়জন ভারতীয় ক্রিকেটারদের তালিকার মধ্যে যাঁর নাম অন্তর্ভুক্ত হল, তিনি রোহিত শর্মা। নেদারল্যান্ডস ম্যাচ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে তাঁর ছয়ের সংখ্যা ৩৪। যুবরাজের ঝুলিতে রয়েছে ৩৩টা ছয়।

৩৯ বলে ৫৩ রান করে মাঠ ছাড়েন রোহিত। ম্যাচ শেষে নিজস্ব ব্যাটিং প্রসঙ্গে তাঁর উবাচ, ‘আমি যেভাবে ব্যাট করেছি, তাতে পুরোপুরি খুশি নই। এটাকে যথার্থ ইনিংস বলা সম্ভব নয়। তবে পকেটে কিছু রান সংগ্রহ করে নিতে পারা ভালো বিষয়। দারুণভাবেই হোক, অথবা এলোমেলোভাবে, রান করাটা গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই আসল বিষয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.