রাজনীতি

টার্গেট পঞ্চায়েত নির্বাচন, আগামীর জন্য স্ট্র‍্যাটেজি প্রস্তুতে বৈঠকে রাজ্য বিজেপি

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার পূর্বে একেবারেই আটঘাট বেঁধে ময়দানে নামছে বিজেপি। সেই প্রক্রিয়া যে ইতিমধ্যেই আরম্ভ হয়ে গিয়েছে এবার তারই কিছুটা ইঙ্গিত মিলল গতকাল সন্ধ্যেয়। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ এক বৈঠকে বসে রাজ্য বিজেপি। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন আরএসএসের সদস্যরাও, এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব প্রাথমিক নির্দেশিকা প্রস্তুত করছে রাজ‌্য বিজেপির উদ্দেশে। নয়া কমিটিগুলো গঠিত হওয়ার সঙ্গেসঙ্গেই তা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। সেই নির্দেশিকার মধ্যে দিল্লির এক নতুন কৌশল হতে চলেছে যে, দু-একটি জরুরি ব‌্যতিক্রম ছাড়া তৃণমূল থেকে এখন বিজেপিতে কাউকে নেওয়া হবে না।

প্রসঙ্গত, কিছুদিন পূর্বেই সাতটি মোর্চার পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসে রাজ্য বিজেপি। ইজেডসিসি-তে অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক বৈঠক। বৈঠকের নেতৃত্ব দেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মঙ্গল পাণ্ডে-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ সাতটি মোর্চার দায়িত্বপ্রাপ্ত নবনিযুক্ত পদাধিকারীরাও উপস্থিত ছিলেন উক্ত বৈঠকে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.