বর্তমানে বাংলার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সর্বক্ষণ চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকের নায়ক-নায়িকার মধ্যে মতবিরোধ যেন শেষই হচ্ছে না। এরই মধ্যে এই ধারাবাহিকে ঘটে গেল আরো এক বিপত্তি। দুর্ঘটনার শিকার হলেন এই ধারাবাহিকের খল চরিত্র খ্যাত মিরার ভূমিকায় তন্বী লাহা রায়।
প্রায় প্রথম থেকে এই ধারাবাহিকের নায়ক-নায়িকার অফ স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে চারিদিকে ব্যাপক শোরগোল চলছে। প্রথমে দুজনে মধ্যে ঝামেলা হলেও পরের দিকে টা মিটে যায়। তবে ফের দুই তারকার মধ্যে মনোমালিন্য হয়েছে। যার জন্য এ ধারাবাহিকের প্রয়োজনীয় সংস্থার সঙ্গে বৈঠকে বসেন নায়ক জিতু। তবে সেই মিটিং ছেড়ে বেরিয়ে যান নায়ক। যার থেকে স্পষ্ট যে অনিশ্চয়তার মধ্যে ভুগছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ। এরই মধ্যে দুর্ঘটনার কবলে পরেছে ওই ধারাবাহিকের আরো এক তারকা।
এই ধারাবাহিকের খল চরিত্রে নজর কেড়েছেন তন্বী লাহা রায়। সেই চরিত্রের নাম রয়েছে মিরা। বর্তমানে এই চরিত্রের জন্য ধারাবাহিকে নায়ক নায়িকার গুরুত্ব আরো বেড়ে গিয়েছে। তবে বর্তমানে ধারাবাহিকের একটি দুর্ঘটনার দৃশ্যের শ্যুটিং করেন অভিনেত্রী। সেখানেই বারংবার রিটেক দিতে গিয়ে বাস্তবে তিনি দুর্ঘটনার শিকার হন। হাতে পায়ে কেটে ঝরে প্রবল আঘাত প্রাপ্ত হয়েছেন অভিনেত্রী। যার জন্য উদ্বিগ্ন অভিনেত্রীর অনুরাগীরা।







