জেলারাজনীতি

শতাব্দীর সামনেই ধুন্ধুমার পরিস্থিতি ! তৃণমূল নেতাকেই কিল – চড় – ঘুষি তৃণমূল কর্মীদের

সাংসদ শতাব্দী রায়ের সামনেই ধুন্ধুমার কান্ড তৃণমূল কর্মীদের মধ্যে ! তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধর দলেরই কর্মীদের ! কার্যত রণক্ষেত্রের চেহারায় সিউড়ি ।

SIR ক্যাম্প পরিদর্শন করতে গিয়েছিলেন সাংসদ শতাব্দী রায় । আর তার সামনেই তৃণমূল কর্মীরা , এক ওপরের ওপর চড়াও হন । কিল-চড়-ঘুষি থেকে শুরু করে বচসা পৌঁছায় ধস্তাধস্তিতে । ঘটনা সিউড়ির ২ নং ব্লকের । পূর্বেও সেখানে অনুব্রতপন্থীদের সঙ্গে কাজল অনুগামীদের বিবাদের খবর সামনে এসেছে । আর এদিন আবারও চোখে পড়ল সেই ছবি ।

উল্লেখ্য , ওই এলাকার স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদী অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত । আর অভিযোগ , এদিন তার ওপরই হামলা চালান দলের কর্মীরা । পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে , গাড়িতে চেপে এলাকা ছেড়ে বেরিয়ে যান অঞ্চল সভাপতি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

এই ঘটনার পরই , স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য , “একটা বড় পরিবারে অনেক কিছুই হতে পারে। দাদা ভাইয়ের মধ্যে অশান্তি হতেই পারে। কিন্তু ওটা মিটে গিয়েছে। ওটা নিয়ে আর কিছু বলার নেই।”

তবে সাংসদের মুখে শোনা যায় আবার অন্য গল্প । সিপিআইএম এর দিকে দায় ঠেলে দিয়ে সাংসদ বলেন , “যে মারধর করেছেন, সে এবার সিপিএমের বিএলএ ২। তাহলে সেভাবে কীভাবে আমাদের কর্মীদের ভিড়ে মিশল? ওই লোকগুলো আধা সিপিএম। তাহলে তো মারামারি হবেই।” তিনি আরো বলেন , “গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, থাকবেই। তবে এই লোকগুলো মিশে থাকলে তো এরকম হবেই।”

উল্লেখ্য , এই ঘটনায় , রীতিমতো সুর চড়িয়েছে বিজেপিও । বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এর কথায় , “শতাব্দী রায় যেখানে ভোটের প্রচারে গিয়েছিলেন, সেখানেও বিক্ষোভের মুখে পড়েছিলেন। এখন তাঁরই অনুগামীরা নিজেদের মধ্যে মারপিট করেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.