উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার রাঘবকাটি গ্রামে মাছ চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দা ইনসান মল্লিক অভিযোগ করেন, সাতসকালে নিজের পুকুরে জাল ফেলতে দেখে প্রতিবাদ করেন তিনি। অভিযোগ, পাশের পুকুরের মালিক হাসান সরদার ধারালো অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়। গলায় কোপ মারতে গেলে হাত দিয়ে ঠেকাতে গিয়ে বাম হাতের বুড়ো আঙুল কেটে যায় ইনসানের। এরপর তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়।
গুরুতর জখম অবস্থায় ইনসান মল্লিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।







