সম্প্রতি কোলকাতায় অনুষ্ঠিত হয়েছিল ৩১ তম কোলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আর সেখানেই হযেছিল বিতর্ক।‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর পড়ুয়া পরিচালক জয়ব্রত দাস পরিচালিত সিনেমা ‘দি অ্যাকাডেমি…’কে রিলিজ করতে দেওয়া হয়নি। সেই নিয়ে চলে বিতর্ক। কিন্তু বর্তমানে অপেক্ষার অবসান ঘটল। রিলিজ হতে চলেছে ‘দি অ্যাকাডেমি…’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন তিনি কি ভাবছেন ও তাঁর পরিকল্পনা কি। তিনি বলেন, ইতিমধ্যেই পরের ছবির চিত্রনাট্যও নাকি তৈরি। পরিচালকের কথায়,“১৯৯৯ সালের এক বর্ষণমুখর শীতের কলকাতা আমার পরের ছবির বিষয়। এই প্রেক্ষাপটে একটি ক্রাইম থ্রিলার তৈরি করব ভাবছি।”
একজন প্রশ্ন করেন যে, পরের বারও কি পড়ুয়াদের সাথেই কাজ করার ইচ্ছা আছে? তার উত্তরে পরিচালক বলেন,“এখনও কিছুই ঠিক হয়নি। সবে চিত্রনাট্যের ফাইনাল ড্রাফ্ট করে উঠলাম। এখনও অভিনেতা বা বাদবাকি কোনও বিষয় নিয়ে কিচ্ছু ভাবিনি।”তবে ছবিমুক্তির আগে নাকি ফেডারেশন এবং সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।







