বাংলা সিনেমায় বর্তমানে প্রেমের গল্প এলেও তা হয় ভিন্ন ধরনের। তবে সেই প্রেমের গল্পে যদি ম্যাজিক দেখায় মমতা শঙ্কর ও অঞ্জন দত্ত তাহলে তার কথাই নেই। এবার ফের বড় পর্দায় ধরা দিলেন এই দুই বাংলার অভিজ্ঞ তারকা জুটি। এরই মধ্যে বড় পর্দায় মুক্তি পেয়েছে তাদের অভিনীত সিনেমা ‘দেরি হয়ে গেছে’।
১৯৮২ সালে প্রথমবার বড়পর্দায় ‘খারিজ’ সিনেমার মাধ্যমে জুটি বেঁধেছিলেন অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। তারপরেই একের পর এক ১৫ টি হিট সিনেমা দর্শক মহল কে উপহার দিয়েছে এই তারকা জুটি। বর্তমানে তাদের বয়স হলেও তাদের অভিনয় দক্ষতায় আজও কাপে পর্দা। সিনেমার পর্দায় তাদের রাসায়ন এখনও মানুষের বেশ পছন্দের। তাই বড়পর্দায় এই দুই তারকা ফের ম্যাজিক দেখাচ্ছে। এবারও অসমাপ্ত প্রেমের কাহিনী নিয়ে ধরা দিয়েছেন অঞ্জন দত্ত ও মমতা শঙ্করের জুটি। এমনকি এই সিনেমা নিয়ে মানুষের উচ্ছ্বাস যে প্রবল তা বলাই বাহুল্য।
গত ২১ শে নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘দেরি হয়ে গেছে’। যেই সিনেমার গল্পে উঠে এসেছে যৌবনকালের প্রেমের গল্প পরবর্তীতে কিভাবে অসম্পূর্ণ রয়ে গেছে। এই সিনেমায় উঠে এসেছে অঞ্জন দত্ত ও মমতা শঙ্করের চরিত্রের অসমাপ্ত প্রেম কিভাবে বয়সকালে ধরা দিয়েছে। এই সিনেমার গল্পের প্রেক্ষাপটে উঠে এসেছে ভাগ্যের খেলায় এই নায়ক নায়িকার প্রেমের সম্পর্ক পরিণতি পায় না। পরবর্তীতে যখন নায়ক সেই পুরনো প্রেমকে পাহাড়ের কোলে খুঁজতে যায় ততদিনে নায়িকা হয়ে গেছেন একজনের বিধবা। এরপর তাদের সম্পর্ক কোন দিকে এগোয় সেটাই দেখানো হয়েছে ‘দেরি হয়ে গেছে’ সিনেমায়।







