খেলাধুলা

মর্মান্তিক দুর্ঘটনা: বাস্কেটবল প্র্যাকটিসের সময় পোল পড়ে মৃত্যু ১৬ বছরের উঠতি তারকার

মর্মান্তিক এক দুর্ঘটনায় এক প্রতিভাবান বাস্কেটবল খেলোয়াড়ের জীবন চলে গেল। হরিয়ানার রোহতকে অনুশীলন করার সময় বাস্কেটবলের ভারী পোল (খুঁটি) ভেঙে তার ওপর পড়ে যায়। নিহত কিশোরের নাম হার্দিক রাঠি, বয়স মাত্র ১৬ বছর। জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাওয়া এই উঠতি তারকার আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার রোহতকের লখন মাঝরায় এই দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, থ্রি পয়েন্ট লাইনের কাছ থেকে ড্রিল করার সময় হার্দিক সম্ভবত বাস্কেট রিংয়ে ঝুলেছিলেন। ঠিক তখনই পোলটি গোড়া থেকে উপড়ে গিয়ে সরাসরি হার্দিকের বুকের ওপর ভেঙে পড়ে।খেলোয়াড়টি যন্ত্রণায় ছটফট করতে থাকলে তার বন্ধুরা সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং অনেক কষ্টে পোলটি তুলে দেয়। তবে মারাত্মক চোট পাওয়ায় হার্দিককে বাঁচানো যায়নি। পুলিশ জানিয়েছে, সম্প্রতি জাতীয় দলের জন্য নির্বাচিত এই কিশোর ট্রেনিং ক্যাম্প সেরে ফিরেছিল। এমনকী, তার বাবা সন্দীপ রাঠিও জানিয়েছেন যে হার্দিক খুবই উদ্যমী ছিল। পুলিশ ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের হাতে তুলে দেবে।

প্রসঙ্গত, মাত্র দু’দিন আগেই হরিয়ানার বাহাদুরগড়ে একই রকম ঘটনায় আরেকটি কিশোরের মৃত্যু হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.